নিজস্ব প্রতিবেদক,,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আজান ইসলাম মান্নানের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজী এনামুল হক রবিনের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাজী এহসানুল হক রুমেল, কাজী হেলালা, বিএনপি নেতা গাজী জুলহাস ও আহাদ আলী, যুবদল নেতা কাজী সাদ্দাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী তুহিনসহ গাজী রাজু, কাজী ফাহাদ, কাজী রোহান, কাজী সালাউদ্দীন, কাজী কামাল, রুবেল মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণায় অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।