শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক,,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডে আয়োজিত এ পথসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু। সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেঞ্জির আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রবীণ উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী আজার ইসলাম মান্নানকে বিজয়ী করার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel