বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব মতবিনিময় করেন।
মতবিনিময়কালে খায়রুল ইসলাম সজীব বলেন, বিএনপি জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর কাছে ধানের শীষের পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি নির্বাচনী কার্যক্রম, এলাকার উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel