রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে জমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল-এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,,

ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’। সীতাতাপ নিয়ন্ত্রিত এ শপিং মলটি সোনারগাঁয়ের অন্যতম আধুনিক ও বৃহৎ বিপণিবিতান হিসেবে যাত্রা শুরু করল। মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর সঞ্চালনায় ও
ড. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান থাকলে ও ব্যস্ততার কারণে তিনি আসতে পারেনি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি। প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন
প্রিন্সিপাল ১০০ শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল ১০০ শপিং মল এর কমিটির সভাপতি ইয়াসিন খন্দকার, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব, ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদ,পরিচালক শিবলী নোমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা এ শপিং মল সোনারগাঁয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। ক্রেতাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা।
উদ্বোধন শেষে অতিথিরা শপিং মলটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন সে সাথে মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেফেল ড্র আয়োজন করা হয়, প্রথম পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.