রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

বৈদ্যেরবাজারে মেঘনা নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ আমান গ্রুপের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক,,

আমান গ্রুপের বিরুদ্ধে অবৈধ ড্রেজিং, ব্যবস্থা নিতে ইউএনও’র নির্দেশ, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে মেঘনা নদী থেকে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আমান গ্রুপের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রভাবশালী যুবদল নুরে ইয়াসীন নোফেল নেতাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের আঁধারে এবং কখনও কখনও দিনের বেলাতেও অবৈধভাবে বালু কাটা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “বিষয়টি জানার পর আমি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে দ্রুত বালু কাটা বন্ধ করা যায়।”
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমান গ্রুপের কর্মকর্তা নাজিরুল জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.