বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় নবনির্বাচিত এমপির কঠিন হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৮ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামের কনফারেন্স রুমে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি তার বক্তব্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহিবুলাহ, অফিসার ইনচার্জ, সোনারগাঁ থানা; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন; জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব; উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যানজট ও মাদকের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সভা শেষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel