বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে দুই দিনের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া উপজেলা রোড এবং মোগরাপাড়া কলেজ রোডে দীর্ঘদিনের যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের পশ্চিম ও পূর্ব পাশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে ও এস্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ফুটপাতের অবৈধ দোকানদারদের দুদিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে না নিলে আগামী বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আবুল রহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের এ উদ্যোগে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel