রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে-ইউএনও আসিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তার পশ্চিম ও পূর্ব পাশের সকল অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তৌফিকুর রহমান এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, কাচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন করার কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.