রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে স্বস্তি, কমেছে দীর্ঘদিনের ভোগান্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ মোগরাপাড়া চৌরাস্তা এ এলাকায় ফুটপাত দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এতে করে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (১১ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়,গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এর উদ্যোগে পরিচালিত অভিযানের ফলে মোগরাপাড়া চৌরাস্তা থেকে উপজেলা ও থানা রোডের ফুটপাতের বড় একটি অংশ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। ফলে আগে যেখানে প্রতিনিয়ত তীব্র যানজট লেগে থাকতো, সেখানে এখন অনেকটাই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে মোগরাপাড়া বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, আমাদের সোনারগাঁয়ের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় যানজট নিরসনে ৮ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে এসেছে এবং এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আগে উপজেলা কার্যালয়ে যেতে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লেগে যেত। কিন্তু বর্তমানে সেই সময় কমে প্রায় ২০ মিনিটে নেমে এসেছে। এজন্য নিয়মিত অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় স্থায়ীভাবে যানজট কমবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.