রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

ঈদ উপলক্ষে বৈদ্যেরবাজার ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৭ Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে প্রায় ২১০ জন দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৫ মার্চ) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন মোল্লা, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস আক্তারসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন জানান, ঈদের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.