বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ইউএনও আসিফ আল জিনাত ও ওসি মহিবুল্লাহর তৎপরতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০০ Time View

সংবাদ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন, সে লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বিক তদারকি করছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ।
সরেজমিনে দেখা যায়, ঈদের আগের রাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উপস্থিত থেকে তারা যান চলাচল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এ সময় থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও আনসার-ভিডিপি সদস্যদের সমন্বয়ে মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জোরদার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের এমন তৎপরতায় ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানান যাত্রীরা। সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel