রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ের পিরোজপুরে ফের অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা, রাতেই চুনা কারখানায় সংযোগ নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নতুন করে একটি অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার প্রস্তুতির অভিযোগ উঠেছে। এতে করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি ব্রিজের নিচে ইতোমধ্যে মাটি খনন করে গ্যাস লাইনের কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আজ রাত ৯টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় ওই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হতে পারে।
এ ঘটনায় মৃধাকান্দি এলাকার একটি প্রভাবশালী মহল এ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ চুনা কারখানার কার্যক্রম চলছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, একাধিকবার সংবাদ প্রকাশ ও প্রশাসনের অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে এসব অবৈধ কারখানা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। ফলে নতুন করে আবারও অবৈধ গ্যাস সংযোগের ঘটনা ঘটতে যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ সংযোগ বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.