রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে-সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ’র অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ গভীর রাতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই মাদক কারবারির নাম সুমাইয়া আক্তার বকুল। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দী গ্রামের মতিনের মেয়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আসারি চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, তিনি এই থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পরই বলেছিলাম—মাদকের বিরুদ্ধে যুদ্ধ। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “সম্প্রতি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ শ্লোগান দিয়ে একটি পোস্ট দিয়েছি। এর প্রেক্ষিতেই আমরা আরও জোরদারভাবে অভিযান পরিচালনা করছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.