রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি,,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮) ও মোঃ সেলিম মিয়া (৩৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মিজানুর রহমান কৃষ্ণপুরা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। অপরদিকে মোঃ সেলিম মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার তালতলী এলাকার আবুল হোসেনের ছেলে হলেও বর্তমানে সোনারগাঁ উপজেলার কৃষ্ণপুরা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.