রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

বৈদ্যেরবাজার ইউনিয়নে আরসিসি রাস্তার কাজের উদ্বোধন, উন্নয়নের ধারা অব্যাহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একটি স্মার্ট ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (১ এপ্রিল) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার টেংগারচর মেইন সড়ক থেকে শুরু করে হাসেম মিয়া ও আব্দুল আলি মেম্বারের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ইতোমধ্যে ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
এসব কার্যক্রমের মাধ্যমে বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি বাসযোগ্য ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বৈদ্যেরবাজার ইউনিয়ন একটি স্মার্ট ও দৃষ্টিনন্দন ইউনিয়নে পরিণত হবে। উন্নয়নের ধারা ধরে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপরই জোর দিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.