শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে দফায় দফায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মান্নান বৈদ্যেরবাজার ইউনিয়নে আরসিসি রাস্তার কাজের উদ্বোধন, উন্নয়নের ধারা অব্যাহত সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোগরাপাড়ায় যুব সমাজের সাথে আতাউর রহমানের সৌজন্য সাক্ষাৎ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে-সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ’র অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রমে কড়াকড়ি: বিশেষ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব, পুকুরের মাছ লুটের অভিযোগ সোনারগাঁয়ের পিরোজপুরে ফের অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা, রাতেই চুনা কারখানায় সংযোগ নেওয়ার অভিযোগ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

সোনারগাঁয়ে দফায় দফায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারো ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে।সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা রয়েছে।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে আমরা সচেষ্ট আছি।বারবার একই এলাকায় এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার স্থায়ী সমাধান এবং এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.