রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে নারী ধর্ষণ মামলায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তার মেয়ে (ছদ্মনাম পপি) বাড়িতে একা থাকাকালে একই এলাকার রাব্বি ও তার সহযোগী সিফাত জোরপূর্বক শ্লীলতাহানি ও নির্যাতন চালায়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রবি (২৩), সিফাত (২২)সহ আরও কয়েকজন। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাদীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা প্রভাবশালী ও সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা বাড়িতে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(৪)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই নবী হোসেন বলেন অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.