বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু

সোনারগাঁয়ে ৩ যুগের সেবার স্বীকৃতি: খাদেম পরিবারকে ইউএনও’র আর্থিক ও খাদ্য সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালোদরগাঁ এলাকায় অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর সমাধির খাদেম মো. ওসমান গণি ও তার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় খাদেম পরিবারের হাতে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা যায়, হযরত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর ঐতিহাসিক মাজারে দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. ওসমান গণি ও তার পরিবার। তাদের এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতি ও সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তারই ধারাবাহিকতায় খাদেম পরিবারের খোঁজখবর নিয়ে সোমবার এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সোহাগ ঘোষসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঐতিহাসিক স্থাপনার সাথে সংশ্লিষ্টদের পাশে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং এটি ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel