নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব। এই দিনটি আমাদের মাঝে নতুন আশা, উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সকলকে পুরাতনের সকল দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরের আলোকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নতুন বছর ১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে তিনি পিরোজপুর ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। শুভ নববর্ষ।