সংবাদ:
বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র নেতা ও জেলা যুবদলের নেতা মেহেদী হাসান।
এক শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরে নতুন আশা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীসহ দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করেন