সংবাদ:
বাংলা শুভ নববর্ষ উপলক্ষে সোনারগাঁও পৌরসভা বিএনপির নেতা ওমর ফারুক টিটু দেশবাসীসহ সোনারগাঁওবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের আগমনে পুরোনো সকল গ্লানি ও দুঃখ ভুলে গিয়ে নতুন আশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নববর্ষ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ওমর ফারুক টিটু আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।