রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিল্পনগরী কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের সভাপতিত্বে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা প্রদানের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ, আর এর সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। বর্তমান সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারবো।”
তিনি আরও বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা আমাদের সবার দায়িত্ব। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করতে হবে।
তিনি স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের নিরলস প্রচেষ্টার কারণেই এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.