রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, দেড় ঘণ্টা বাড়িয়ে পুনরায় পরীক্ষা-কেন্দ্র সচিবকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

হাবিব মাষ্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি ধরা পড়লে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তারা দায়িত্বরত শিক্ষকদের একাধিকবার জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে অভিযোগ রয়েছে, বাড়তি সময় দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কিছু শিক্ষার্থীর খাতা নিয়ে নেওয়া হয়েছে।
সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেন, “আমরা বারবার শিক্ষকদের জানালেও তারা গুরুত্ব দেননি। পরে দীর্ঘ সময় পর নতুন প্রশ্ন দেওয়া হয় এবং সময় বাড়ানো হলেও তা যথাযথভাবে প্রয়োগ করা হয়নি।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা বলেন, কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।”
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, “ঘটনার পরপরই কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.