রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোনারগাঁ উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার ২৬ এ এপ্রিল উপজেলা বিএনপির পেইডে উপজেলা দপ্তর সম্পাদক ফজল হোসেন এর স্বাক্ষরিত এ কারণ দর্শনের নোটিশ করেন,
নোটিশপ্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আব্দুল জলিল একই সঙ্গে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই নেতা দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় সুনাম ক্ষুণ্ন করার অভিযোগও রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, তাদের এসব কার্যকলাপ দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। ফলে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ
নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হবে না। সে বিষয়ে আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। একই সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন-এর কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.