রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহকে জেলার অন্যত্র বদলি করা হয়েছে। সম্প্রতি তার এই বদলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা যায়, দায়িত্ব পালনকালে ওসি মহিবুল্লাহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকাজুড়ে বেশ আলোচিত হয়ে ওঠেন। তার নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযানে বহু মাদক কারবারি গ্রেপ্তার হয় এবং উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ কারণে সাধারণ মানুষের মাঝে তিনি প্রশংসিত হলেও কিছু মহলে তার কঠোর অবস্থান নিয়ে সমালোচনাও ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করায় সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়ে। তবে হঠাৎ এই বদলির ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বদলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সোনারগাঁবাসী আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও মাদকের বিরুদ্ধে একইভাবে কঠোর অবস্থান বজায় রাখবেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.