রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মিনিট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) চলছিল। পথিমধ্যে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.