রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক,,,

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁ উপজেলা ফারিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপদ পরিবেশ ও অবমূল্যায়নের শিকার হতে হচ্ছে তাদের। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” আখ্যা না দিয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ওষুধ শিল্পের উন্নয়ন ও জনস্বাস্থ্য সেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অনস্বীকার্য। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় তুহিনসহ ফারিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.