রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

জৈনপুর গ্রামের সড়ক রক্ষায় ভারী যান চলাচল বন্ধের দাবি, ইউএনও’র কাছে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৫ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের অভ্যন্তরীণ সড়ক রক্ষায় ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে আসিফ আল জিনাত-এর কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার ১৩ মে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এর বরাবর দেওয়া স্মারকলিপিতে জৈনপুর গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের ‘আরঅ্যান্ডএইচ-জৈনপুর রোড’ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক পর্যন্ত এলজিইডির ডাটাবেজ অনুযায়ী এটি “গ্রাম সড়ক-এ” (Village Road-A) শ্রেণিভুক্ত। এ ধরনের সড়ক সাধারণত হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত, যেখানে রিকশা, অটোরিকশা, সিএনজি, ছোট পিকআপ ও প্রাইভেটকার চলাচল উপযোগী।
গ্রামবাসীর অভিযোগ, সম্প্রতি একটি কোম্পানির অতিরিক্ত ভারী যানবাহন—মাটি কাটার ভেকু, পেলোডার, ডাম্প ট্রাকসহ বিভিন্ন ভারী যান—এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে রাস্তা দেবে যাওয়ার উপক্রম হয়েছে, যা এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সড়ক রক্ষার্থে স্থানীয়রা ভারী যান চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তা উপেক্ষা করে চলাচল অব্যাহত রাখে। পাশাপাশি গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জৈনপুর গ্রামের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ। তারা অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক সুমন মাহমুদ, মাহফুজসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.