বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ উপজেলা-এর মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। পরিবারের দাবি, মুখোশধারী একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি মুখোশধারী দল তাদের বাড়িতে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে তাকেও বেঁধে ফেলে এবং ঘরের চাবি নিয়ে নেয়।
তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল-এ ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে গোলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে মনে হচ্ছে না। দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel