রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬১ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,

১৬ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সোনারগাঁ উপজেলা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা, চাঁদপুর সফরে আসবেন—এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে কেন্দ্র করে সোনারগাঁজুড়ে ইতোমধ্যে দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী আ:বারী শামীম হক বলেন, দলীয়ভাবে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছাত্ররাজনীতির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। বিশেষ করে কাঁচপুর এলাকায় বিগত আন্দোলন-সংগ্রামে তাদের সক্রিয় ও সরব ভূমিকা ছিল। সেই অভিজ্ঞতা বর্তমানেও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করতে এবং রাজনৈতিক কর্মসূচি সফল করতে সহায়ক ভূমিকা রাখছে।
শনিবারের কর্মসূচি প্রসঙ্গে শামীম হক জানান, তার নেতৃত্বে কাঁচপুর এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবে। ইতোমধ্যে কাঁচপুরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এটি সেদিন অন্যতম গুরুত্বপূর্ণ সমাবেশস্থলে পরিণত হবে। প্রধানমন্ত্রী
তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সোনারগাঁর নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। আপনার নেতৃত্বে আমরা অতীতে রাজপথে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবো,,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.