শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ১২, বার্ন ইনস্টিটিউটে ভর্তি জৈনপুর গ্রামের সড়ক রক্ষায় ভারী যান চলাচল বন্ধের দাবি, ইউএনও’র কাছে স্মারকলিপি সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাংলাদেশ কমিউনিটি ট্যুরস-ফ্রান্সের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন বারদীর সাগর শীল,আঙ্গুল ফুলে কোটি টাকার মালিক

প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক,,

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সমাবেশে যোগদান উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পুরান টিপরদী মোড়ে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
শুক্রবার (১৬ মে) দুপুরে মহাসড়কের পুরান টিপরদী এলাকায় এ স্বাগত কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সড়কের এক পাশে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য হাজী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের নেতাকর্মীরা সবসময় দলের যেকোনো কর্মসূচিতে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু বলেন,দলের প্রধান ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সোনারগাঁয়ের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দলীয় প্রধান ও রাষ্ট্রনায়কের এ সফরকে কেন্দ্র করে সোনারগাঁয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.