রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৫ Time View
0-0x0-0-0-{}-0-0#

স্টাফ রিপোর্টার:

সোনারগাঁও উপজেলা-এর মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চাঁদপুরের সমাবেশে যোগদান উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চাঁদপুরগামী পথে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের তত্ত্বাবধানে মোগরাপাড়া চৌরাস্তায় এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় দূর-দূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সফরকে স্বাগত জানান।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সমাগম দলীয় ঐক্য, শক্তি ও সাংগঠনিক অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব, বাবুল হোসেন বিজয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.