রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৪ Time View

হাবিবুর রহমান মাস্টার,

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক বাড়ি নির্মাণ ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঙ্গানগর এলাকার আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় (২৮) ও শুভ (২২)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
রোববার (১৭ মে) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুদ্দিন। এর আগে বৃহস্পতিবার বিকেলে হামলার শিকার হওয়ার পর তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
নিহত নুরুদ্দিন হাওলাদার ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচতলায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের ঠিকাদারি করেন। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে বরং আরও কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিল আব্দুর রব ও তার দুই ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে এসে নুরুদ্দিনকে বাসা থেকে ডেকে সামনের রাস্তায় নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় পকেট থেকে সুইচ গিয়ার বের করে নুরুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, দ্রুত আহত নুরুদ্দিনকে হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাতই মৃত্যুর প্রধান কারণ।
স্থানীয়রা জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র সাড়ে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দিনের বেলায় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানা এর তদন্ত ওসি জামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.