রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারীর ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোবাশ্বির হোসাইন তামিম (১৯) অভিযোগ করেন, সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। পরে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান তাকে মোবাইল ফোনে আইডিয়াল কলেজের সামনে যেতে বলেন।

তামিম জানান, কলেজসংলগ্ন একটি দোকানের সামনে পৌঁছালে ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় তামিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে বলতে পারব।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.