শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য আবুল হোসেন তুষার পবিত্র ঈদুল আযহায় পৌরবাসীকে বিএনপি নেতা কবির হোসেনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে মেহেদী হাসানের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে যুবদল নেতা ওসমান গনি রিতুর শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে ওমর ফারুক টিটুর শুভেচ্ছা সোনারগাঁ উপজেলাবাসিকে বিশিষ্ট ব্যবসায়ী-নিজাম উদ্দিন রতনের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে কাউন্সিলর প্রার্থী হাজী রুবেল আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ট্যুরস, ফ্রান্সের নব-নির্বাচিত সভাপতি-মোঃশরীফুল ইসলাম সোনারগাঁয়ে আওয়ামী লীগের শোডাউন ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মানাইকান্দী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে অভিযুক্ত এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন ওই যুবকের মা।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর প্রায় ৩টার দিকে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মানাইকান্দী গ্রামের বাসিন্দা ইয়াসিন ওরফে ইন্দুর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় প্রতিবেশীদের বাড়িতে চুরি করতে গিয়ে ইয়াসিন ওরফে ইন্দুর হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাকে জরিমানাও করা হয়। এলাকাবাসী দাবি করেন, বহুবার সতর্ক করার পরও সে তার কর্মকাণ্ড থেকে সরে আসেনি।
ঘটনার দিন এলাকাবাসী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াসিনের বসতভিটায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ধাক্কাধাক্কি ও উত্তেজনার মধ্যে তার মা আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ইয়াসিনের মা বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের বিষয় উল্লেখ করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সহায়তা নেওয়াই উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.