বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২ Time View

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল-মদিনা শপিং মলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মার্কেট সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে মিস ফায়ারিংয়ের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে শপিং মলের আন্ডারগ্রাউন্ডে স্থাপিত বৈদ্যুতিক মিটারগুলোতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে মার্কেটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন পাশের আল-মদিনা শপিং মলের আন্ডারগ্রাউন্ডে থাকা মিটারগুলোতে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ জানান, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন তাদের কাছ থেকে জানা যায়, রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন মার্কেটে প্রবেশ করে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। মার্কেট কর্তৃপক্ষ বলেন সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে হয় তো গণমাধ্যমকে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.