বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক,,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা চাঞ্চল্যকর ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুমিল্লা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে আটক করে।
গ্রেপ্তারকৃত সাদ্দামের পিতার নাম ছগির আহম্মেদ এবং মাতার নাম শিউলি। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকায়।
পুলিশ জানায়, ফয়জল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.