সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

সোনারগাঁ প্রতিনিধি:
দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন ২০২৬) উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, মাসুম রানা, হারুনুর রশিদ মিঠু যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.