নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৩ জুন মঙ্গলবার বিকেলে

0-0x0-0-0-{}-0-0#
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সোনারগাঁ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটু, যুবদল নেতা ওসমান গনি রিতু, সাবেক ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, ছাত্রনেতা ভুবন, জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শোডাউন শেষে বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে।