বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে মোশাররফ নামের এক দলিল লেখককে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ Time View

নিজেস্ব প্রতিবেদন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোশাররফ ভূইয়া(৪৫) নামের এক দলিল লিখককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোশাররফ ভূইয়া উপজেলার কাচঁপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আঃ কাদির ভূইয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহিনুর ও মেয়ে মিম আক্তারের দাবী গতকাল রাতে ৪/৫জনের একটি স্ব সশস্ত্র ডাকাত দল জোরপূর্বক তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মোশাররফ কে পিটিয়ে আহত করে চলে যায়।পরবর্তীতে বাড়ীর লোকদের সহায়তায় স্থানীয় বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান,নিহত মোশারফের স্ত্রী শাহিনুর আক্তার পরকীয়ায় আসক্ত নারী।এর আগে একাধিকবার সে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছিলো।এই নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিলো।তাছাড়া যদি সত্যিই ডাকাত আসতো তাহলে ঘরের অনয় কোন সদস্যদের কোন আঘাত না করে বা কোন মূল্যবান জিনিসপত্র না নিয়ে কিভাবে শূন্য হাতে ডাকাতরা চলে গেলো?এমন ডাকাতির ঘটনায় পরিবারের কারও ডাকচিৎকারও শোনা গেলো না।এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সচেতন মহলের মাঝে।অনেকেরই দাবী এই ঘটনা কোন ডাকাতির ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।নিহতের স্ত্রী সন্তানদের প্রশাসনের মাধ্যমে জিজ্ঞেস করলেই প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মোশাররফের স্ত্রী কন্যা সহ ৪জনকে আটক করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত চলছে।ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।তবে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয় পরিকল্পিত হত্যাকান্ড।মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

তারিখঃ ২৫/০৯/২২ইং
মোঃ সজীব হোসেন
০৮৭৭-৭৭৭৯০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.