বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁ বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি খোকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩৫৩ Time View

কাগজ কলম নিজস্ব প্রতিবেদক।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

এমপি লিয়াকত হোসেন খোকা আরো বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন। এছাড়াও তিনি বলেন,পবিত্র ঈদুল আযহার আনন্দ উদযাপন করুন এবং নিরাপদে চলাচল করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.