বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

বিএনপি পরিবারের সন্তান মাসুম এখন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৮৭ Time View

সোনারগাঁও সংবাদদাতাঃ

আসন্ন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি উপলক্ষে গত (৫ অক্টোবর) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সুবিধাবাদী, হাইব্রিড নেতারা যেন ঠাই না পায় , অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এমনটাই দাবি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মাসুম আহমেদ। বিগত দিনে বিএনপির শাসনামলে মাসুম আহমেদের পরিবার ছিল বিএনপি পন্থী তারা মাঠে ময়দানে বিভিন্ন সমাবেশও করেছে সেই পরিবারের সন্তান কিভাবে স্বেচ্ছাসেবক লীগে ঠাই পায়।

তিনি আরো জানান, বিএনপির ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ছিলেন তার বাবা আফতাব উদ্দিন । তার খালু আব্দুল মালেক ছিলেন কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি নেতা ও তার চাচা আব্দুল জয়নাল বিএনপির নেতা বর্তমানে জাকের পার্টির জেলার নেতা হিসেবে পরিচিত। চাচা করম আলী সাবেক বিএনপি নেতা ও বর্তমানে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী। ফজলুল হকের সালক তারেক বিএনপির বুদ্ধিমতা। শামীম হক জাকির খানের ঘনিষ্ঠ সহচর এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তার আরেক সালক হানিফ হক সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কাঁচপুর ইউনিয়নের সভাপতি।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মাসুম আহমেদের মুঠো ফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সাংবাদিকদের মামলার হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.