বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি কায়সার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার হাসনাত, (১০ জুলাই) আমাদের তথা সমগ্র বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় খান মোঃ কায়সার হাসনাত বলেন, আমি আমার উপজেলা বাসীসহ সকলকে জানাই পবিত্র ঈদুল-আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। আমি সকলের সুখ, শান্তি,  সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি ঈদ হলো ঈদুল আযহা। ঈদুল আযহা হলো ত্যাগের উৎসব। বারবার ফিরে আসে ঈদ,
একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একাত্মতা, সৌহার্দ্যপূর্ণ হতে শেখায় এ ঈদ। নিজের সাধ্যমতো উপার্জন নিয়েই আনন্দ উৎসব করে মানুষ। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছেন। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- আমি এই কামনা করি।
তিনি বলেন, ঈদের এ আনন্দের মুহূর্তে  আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.