মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

দৈনিক করতোয়া পরিদর্শনের মাধ্যমে শুরু হলো ‘ডিইউজে উইক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক করতোয়া ইউনিট পরিদর্শনের মাধ্যমে শুরু হলো সাংগঠনিক সপ্তাহ ‘ডিইউজে উইক’। সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে যায় ডিইউজের একটি প্রতিনিধি দল।
এ সময় নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান দৈনিক করতোয়ার ইউনিট প্রধান সুলতানুর রহমান। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য রেহানা পারভীন।
দৈনিক করতোয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক এম এস সাহাব, প্রধান প্রতিবেদক সৈয়দ আহমদ অটল, মশিউর নেরু, আমিনুল হক মল্লিক, আনজুমান আরা মুন।
সাংবাদিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডিউজে নেতৃবৃন্দ। আলোচনা শেষে আগামী ২২ অক্টোবর ২০২২ এ ডিইউজে আয়োজিত সমাবেশে যোগ দিতে দৈনিক করতোয়ায় কর্মরত সাংবাদিকদের আহ্বান জানান নেতৃবৃন্দ।
সাংগঠনিক সপ্তাহ ‘ডিইউজে উইক’ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়কালে বিভিন্ন সংবাদ মাধ্যম কার্যালয় পরিদর্শন করবে ডিইউজের প্রতিনিধি দল। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমস্যা ও সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময়ে অংশ নেবেন ডিইউজে নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.