রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ লটারীতে একাধিকবার নাম উঠলেও চাকরী পেলেন না ফাতেমা বেগম কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার

সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালী ব্রিজের নিচে পিরোজপুর ইউনিয়ন অংশে ইউ-টার্ন এলাকায় বড় মালবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত উচ্চতা নিয়ন্ত্রণকারী ব্যারিয়ারটি এখন নিজেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

সরেজমিনে দেখা যায়, ব্যারিয়ারটির এক পাশের খুঁটির গোড়ায় থাকা কংক্রিটের বড় অংশ ভেঙে গেছে। এতে লোহার খুঁটিটি হেলে পড়েছে এবং পুরো কাঠামোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্যারিয়ারের ওপর থাকা নির্দেশনাও দৃশ্যমান রয়েছে। কাঠামোর এমন বেহাল অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ঝুঁকিপূর্ণ এই ব্যারিয়ারের পাশ দিয়েই প্রতিদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। কোনো কারণে ব্যারিয়ারের ভাঙা অংশ ধসে পড়লে কিংবা পুরো কাঠামোটি ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

বড় মালবাহী যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল এই ব্যারিয়ার। অথচ বর্তমানে সেটিই সাধারণ মানুষের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি সংস্কার ও মেরামত করতে হবে। প্রয়োজনে মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, “বড় মালবাহী যানবাহন নিয়ন্ত্রণের জন্য স্থাপিত ব্যারিয়ারটি হেলে গেছে বলে শুনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবে। বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ব্যারিয়ারটি নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel