বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পালিত হলো শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে আজ মঙ্গলবার সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন এর অফিস কক্ষে কেক কেটে, শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস, শিপু আহমেদ, ইমরান প্রধান, সোহেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাজীব আহমেদ রনি,সহ সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
১৯৬৪ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ’ঘৃণ্য” ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর অতি আদরের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে রাসেলকেও হত্যা করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.