বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গোষ্ঠ পূজা ও মেলা পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা গ্রেপ্তার ২ প্রতীক্ষার অবসান, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজ বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত বোদায় দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত

পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পঞ্চগড়প্রতিনিধি:

​পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পৌর বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশে জমে থাকা বালু ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে।
​দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
​অভিযানের আওতায় এশিয়ান হাইওয়ের আব্দুলপুর থেকে মডেল মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং করতোয়া সেতু থেকে পাকুড়ীতলা পর্যন্ত সড়কের দুই পাশে জমে থাকা বালু ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এতে সড়কগুলোর সৌন্দর্য ফেরার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলের ভোগান্তি কমছে। কর্মসূচিতে দেবীগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​আয়োজকরা জানান, দেবীগঞ্জ পৌরসভার পরিবেশ সুন্দর ও জনসাধারণের চলাচলের উপযোগী রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের লোকদেখানো কর্মসূচি নয়; বরং পর্যায়ক্রমে পৌর এলাকার অন্যান্য সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
​নেতৃবৃন্দ আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা কেবল কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়, এটি নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। তাই একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
​এদিকে, পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel