মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
*দিনাজপুর, ১৭ নভেম্বর:*
সাড়ে তিনশ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজ দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন উৎসব — *‘গোষ্ঠ পূজা ও মেলা’*।
মহারাজার আমল থেকে চলে আসা এই আয়োজনকে ঘিরে আনন্দসাগর ও রাজবাড়ির কালিয়াজিউ মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পূজা-অর্চনা, ভক্তিমূলক গান, মেলার নানা আয়োজন আর মানুষের উপস্থিতিতে যেন মিলনমেলায় পরিণত হয়েছে আনন্দসাগর চত্বর।
সকাল বেলা দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে *“কান্তজী বিগ্রহ”* শোভাযাত্রা সহকারে আনন্দ সাগর মন্দিরে নিয়ে আসা হয়। মেলা শেষে বিগ্রহ আবার রাজবাড়ী মন্দিরে ফিরে যাবে।
প্রাচীন এই ঐতিহ্য আজও দিনাজপুরবাসীকে এক সুতোয় গেঁথে রেখেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের গোষ্ঠ পূজা ও মেলা হয়ে উঠেছে আরো প্রাণবন্ত, আরো বর্ণিল।