বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে সেবায় কাজ করে-এএস আই শরিফুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৫৬ Time View

সোনারগাঁ প্রতিনিধি

পুলিশ! স্যালুট এই পুলিশ সদস্যদের। হ্যাঁ, পুলিশ জেগে থাকে বলেই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। পারি কাজ করতে। কারণ বিতর্ক যতই থাকুক, আমরা সবাই জানি- তারা আমাদের নিরাপত্তা দেবে। ডাকলে আসবে। তারা দিনে-রাতে পাহারা দেয় বলেই খারাপ লোকেরা ভয়ে থাকে। শীত-গ্রীষ্ম, রোদ-ঝড় মাথায় নিয়ে তারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ রাতদিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আজকে যদি ঘুরে তাকাই, তাহলে মনে হয় আমরা সেই জায়গায় পৌঁছেছি। আজকে জনবান্ধন পুলিশ তৈরি হয়েছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, করোনা মোকাবিলা সব কিছুতেই পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে। সেই সঙ্গে আমাদের দেশও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

দায়িত্ববান পুলিশদের মধ্যে জনগণের নিরাপত্তায় দিন রাত দায়িত্ব পালন করে আসছে এমন একজন পুলিশ সদস্য এ এস আই শরিফুল ইসলাম।তিন প্রায় ৮ মাস ধরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় কর্মরত আছেন। দীর্ঘ ৮ মাসে সোনারগাঁয়ে নিজের দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে সাধারণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন এ এস আই শরিফুল ইসলাম।

এইতো কয়েক দিন আগে সোনারগাঁয়ের বারডেম হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার আলিম আল রাজির হাত থেকে ছিনতাইকারীরা মোবাইল ছিনতাই করে। উক্ত ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রী করেন ভুক্তভোগী ডাক্তার। ভুক্তভোগীর সাধারণ ডায়রীর ভিত্তিতে অক্লান্ত পরিশ্রমে ছিনতাইকারী চক্রের হাত থেকে ডাক্তারের মোবাইল ফোনটি উদ্ধার করে এ এস আই শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.