বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে জোরপূর্বক ব্যবসায়ীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০০ Time View

রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি।

সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ফ্রেশ গ্রুপের নির্মাণের নামে এক ব্যবসায়ী পরিবারের জমি দখল ও বসতি উচ্ছেদের অভিযোগ উঠেছে প্রভাবশালী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিরুদ্ধে।দখলদার’ মেঘনা গ্রুপ এর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর অভিযোগ এনে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শাহীনুর শাওন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায়
মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অবকাঠামো নির্মাণ করার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী মিলে। শাহিনুর শাওন এর ৩ শতক জায়গা, দহর পাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আল আমিন ও ছোট সাদিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে গাজী, প্রভাবশালী হওয়ায় ব্যবসায়ী রবিন ও শাওন এর কাছ থেকে জোরপূর্বক তার মালিকানাধীন ১৬ শতক জমি কিনতে চাইলে জমি বিক্রিতে অপরাগতা প্রকাশ করে শাওন। পরে জোরপূর্বক শাওন এর জমি দখলে নেন ফ্রেস গ্রুপ। দখল কাজে বাঁধা দিলে উল্টো শাওন ও রবিন এর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিবেন বলে হুমকি দেন ঐ ব্যবসায়ীকে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাতেও খান্ত হননি ওই ব্যবসায়ী। জায়গার দখল ও বসতবাড়ি উচ্ছেদসহ সন্ত্রাসী তাণ্ডব চালায় মেঘনা গ্রুপের। স্বশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতিতে জমি দখলে নিয়ে পাকা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করে তারা।

ভুক্তভোগী পরিবার
সংবাদ সম্মেলনে শাওনের স্ত্রী প্রশ্ন রেখে বলেন- দেশে কি গরিব মানুষের কেউ নেই? আমি প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.